Wed 16 September 2026
Cluster Coding Blog

গদ্য কবিতায় স্নেহদিয়া

maro news
গদ্য কবিতায় স্নেহদিয়া রক্তে বিষ মিশে আছে প্রতি ফোঁড়নে রক্তে বিষ মিশে আছে, তাই তো আজ আমার বিসর্জন। মনের চাতালে চলে রাস্তা সমান করার রোলার, দ্বিমুখী ভালোবাসার নিদারুন বিসর্জন। কিছুকথা, কিছু ব্যাথা, আজীবন অব্যক্ত রয়ে যায়, এটাই চেতনা এটাই ভালোবাসা, বিসর্জনের মধ্যদিয়ে হাসি খুশি থাকি আমি। ঠোঁটের কোণে হাসিরেখা টেনে বোবা কান্না, চোখের জলে টলমল কষ্ট, অব্যাক্ত কষ্ট, নীরবে কাঁদায়। নিজ জীবনের কবিতা, গল্পের কিছু কথা, অলিখিত, অব্যক্ত থেকে যায় কাগজের খাতায়, বইয়ের পাতায়, ভরে গেছে কবিতায়। লেখা হয় শুধু অদৃশ্য কোরা কাগজে। যা নিমেষেই হারিয়ে যায়। প্রতিটি নিঃশ্বাসে গল্প,কবিতা দীর্ঘ হয়। কষ্ট গুলি প্রতিনিয়ত হৃষ্ট - পুষ্ট হয়। কিছু কথা আঁধারে রয়ে যায়, আলোর সমুখে আনলেই বিস্ফোরণ ঘটায়। যা শুধু একান্ত আপন। সময়ের কাঁটার টিক টিক , সেই ঘড়িটায়। এগিয়ে যায় ক্যালেন্ডারের পাতা, দাগ কাটা হয় না আর ক্যালেন্ডারে। হিসেবের খাতায় বিয়োগান্তক শূন্যের সমাহার হৃদয়ে কষ্টের পাহাড়।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register