Wed 16 September 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী)

maro news
প্রবাসী ছন্দে বিপুল বিহারী হালদার (রোম ইতালী)

মৃত্যুর ফুলশয্যা

ও'রে বঙ্গবাসী দেখবি কতো আর ওই মৃত্যুর হাল, ভোট মহড়ার হার জিতে গুনছো মৃত্যুর ফলাফল? কে শুনবে স্ত্রী-সন্তান,মায়ের করুণ কান্নার সুর, হিংসায় জ্বলছে চিতা গঙ্গার ধারে ওই দিন দুপুর! যারা সাজিয়েছে হিংসার চিতা,সরে গেছে দূরে, কতো সংসার তছনছ,মরছে জ্যান্ত বেঁচে পুড়ে! নিচ্ছে রাজা আখের বুঝে,মসনদেই বসে বসে, অধিক নারী পাঁচশোর লোভে,বিধবা হ'ল শেষে! সন্তানের ভবিষ্যৎ শেষ! সেই কথা একটুও না ভেবে, আত্মমর্যাদাই নারীরা বিকিয়েছে,ক্ষুদ্র একটু লোভে! এই বঙ্গ নারীর ভেড়ুয়া স্বামীর,লাগেনি বিন্দু লজ্জা, দেখ চেয়ে বেঁচে আছিস যারা ওই চারিদিকে মৃত্যুর- ফুলশয্যা!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register