Tue 10 March 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

maro news
প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

তবুও তুমি

প্রেমময় সোনালী জ্যোছনা যেন আঁধার ভেঙে ভেঙে এলো প্রাণে, পুবের জনমে ,তুমি ছিলে যেন- আপন আমার এ জীবনে,, কখন যে চাঁদ- ডুবে গেছে একা কেউতো দেখেনি ভুলে, সূর্যটা বুঝি হারিয়ে গেছে পৃথিবীতে আলো জ্বেলে জ্বেলে। অন্ধ জীবন আজ পথ খুঁজে খুঁজে কোথায় চলেছে আনমনে। চাঁদ ও সূর্যের হয়নি মৃত্যু - মানুষ মরেছে ভূবনে।। তুমি ও নেই ,আমিও নেই ,তবুও অপূর্ব প্রেম তোমার ও আমার প্রাণে, সারাক্ষণ বেঁচে আছে,সবুজ পাতার মতো তোমার মুখের ঠোঁটে রাত্রি ও দিনে,, কে জানে- পৃথিবীর অমিয় সুখ- উৎসরণে তোমার হৃদয়ে সফলতা ছিলো, সমুজ্জ্বল- মহানুভবতার আত্মসাক্ষী পর্বতের মতো আনন্দধারায় বয়েছিলো। রৌদ্রের শব্দের মতো, মৃত্যু শব্দ এসে লীন হলো মধুর জীবনে। তবুও তুমি ভালবাসার কথাটাই বলে গেলে পৃথিবীতে মানুষের কানে কানে।।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register