Wed 02 September 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় রতন বসাক

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় রতন বসাক

নববর্ষের শপথ

ঢাকে কাঠি কষে মেরে বাজা মনের সুখে, নতুন বছর এলো চলে হাসি ফুটুক মুখে। শঙ্খ বাজুক উলু দে'রে আনন্দ আজ ঘরে, পুরানো যাক ধুয়ে মুছে কালবৈশাখী ঝড়ে। হিংসা বিভেদ সূর্য তাপে যাক'রে জ্বলে পুড়ে, আয়'রে ছুটে আশা ভরে থাকিস না'রে দূরে। নববর্ষের প্রথম দিনেই শপথ কর'রে মনে, দ্বন্দ্ব ভুলে চলবো সাথে মিলে সবার সনে। নতুন এলে পুরানো যায় স্মৃতির ঘরে চলে, কিছু করে দেখাতে তাই উঠতে হবে জ্বলে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register