Wed 02 September 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় মালা মিত্র

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় মালা মিত্র

তুই যদি চাস

যদি চাস দিতে পারি এক নদী প্রেম, উৎস থেকে সাগর ছাপানো ফেনারাশি। আফ্রিকার অরণ্য মন,তোকে দিতে পারি, উজার! ভালবাসার! আজন্ম পোষা শান্ত দুপুর দেব, জড়িয়ে রাখিস গায়ে পায়ে, উত্তাল ঢেউয়ে ঢেউয়ে ঝাঁপাব দুজন, ঘামে নুনে মাখামাখি। প্রবেশ পথ খোলা,রাস্তা নেই ফেরার। মনোপথে আসা যাওয়া থাক! মা আদরে মেখে দেব থাল, পেটভরে খাস। সব ছেড়ে কবিতায় কাটাব সারারাত। সারা বেলা এঁকে যাব প্রেম, রাখব না কাজ;শোন্ মহারাজ! দুজনেতে ডুব দিয়ে খেলে যাব ছোঁয়াছুঁয়ি খেলা, এক দেহে কাটাব নিরালা। ঠোঁটে ঠোঁট,বুকে বুক, তুমুল বর্ষণ, দুঁহুদোহাঁ ছুঁয়ে দেব বেহেস্তের হাট; সুখের আগুনে ডুবে যাস্।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register