Fri 12 June 2026
Cluster Coding Blog

T3 || ১লা বৈশাখ || 26য় দীপক বেরা

maro news
T3 || ১লা বৈশাখ || 26য় দীপক বেরা

শেষ রাগ

বসন্ত এলেই কৃষ্ণচূড়ার গাছে আগুন লাগে তার প্রিয় ফুল ছিল কৃষ্ণচূড়া, — আমারও; কুঁড়ির ভিতর উদ্ধত পুংকেশরের স্মৃতি.. কিশোরবেলার বেশ মজার এক যুদ্ধ-যুদ্ধ খেলা সেইসব ফুলেল দিন পেরিয়ে বসন্ত পেরিয়ে যায় তখন কৃষ্ণচূড়ার ফল হয় তরবারির মতো সে যুদ্ধ ছিল আরও কঠিন, —অন্যরকম স্মৃতি বিপ্লব ঘটিয়ে সে চলে গেছে আজ অনেকদিন হয়তো, অন্য কোনও রঙিন ফুলের দেশে.. এখানে এখন যুদ্ধ থেমে গেছে; শুধু, আমার ক্ষয়িষ্ণু দিগন্তে— কৃষ্ণচূড়ার রক্তিম শেষ রাগটুকু লেগে আছে!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register