Thu 24 September 2026
Cluster Coding Blog

প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

maro news
প্রবাসী ছন্দে তপন কুমার তপু (বাংলাদেশ)

অক্ষমতা

জীবন একদিন সক্ষমতার উজ্জ্বলতায় হেঁটে হেঁটে অক্ষমতার অববাহিকায় পৌঁছে যায়, যৌবন! সিন্ধুর জলের মত- বাসনার শান্তি খুঁজে খুঁজে, শান্তির সমুদ্রের আড়ালে একাএকা,, সক্ষমতা পিছনে ফেলে- অযশ্র সবুজ যৌবন অসহয়তার সাথে করে দেখা আমরা কেবল- সক্ষম আকাঙ্খার পিছনে, ঝরা পাতার মত মিশে যাই অদৃশ্য ছায়ায়। ছুটছে আলো- ছুটছে জীবন যৌবন- হৃদয়ে হৃদয়ে, মৌনতায় খুঁজিছে শান্তির সুখ, সক্ষমতার আকাশে- নক্ষত্রের মত- বাতাসের সাম্রাজ্যে অলৌকিক- অন্ধকারে ছুটিছে সব,, মেঘের বৃষ্টির মত- পৃথিবীর মৃত্তিকায় বর্ষিত যৌবন জল একদিন হয়ে যায় নিরব। সক্ষমতা ডাকিছে অক্ষমতারে- অযশ্র বৈভব সম্পদ, তবুও এ জীবনেরে করে যে বৈমুখ। তবুও যৌবন সমুদ্রের ঢেউ- জীবন কিনারে এসে- খুঁজিছে দিনরাত্রি ধরে অন্ধকার, মানুষ থেমে নেই- মানুষের জীবন ও যৌবনের আড়ালে জ্বেলে যায় অসাধারন আলো,, সূর্যের মত- মৃত্যুরে অবহেলা করে- মানুষ মানুষেরে- সৃষ্টিতে বেসে যায় অকৃত্রিম ভালো। মানুষ জানেনা কিছুই- সক্ষমতা অক্ষমতার ভীড়ে - মৃত্যুর পরে পৃথিবীতে কোথায় হয়,প্রাণের পারাপার।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register