Thu 15 October 2026
Cluster Coding Blog

অণুগল্পে মুহাম্মদ সেলিম রেজা

maro news
অণুগল্পে মুহাম্মদ সেলিম রেজা

ঘোল

মন্ত্রী মশাই মাথা নুইয়ে আমতা আমতা করে বললেন, গতিক ভালো ঠেকছে না মহারাজ। - কি হয়েছে? সোজা হয়ে বসলেন রাজা মশাই। - প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছে। - বিদ্রোহ! সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন রাজা মশাই। - কী চায় তাদের? - আজ্ঞে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান। - হুম! চিন্তার ভাঁজ ফুটে উঠল রাজা মশাইয়ের চোখেমুখে। হাত দুটো পিছন দিকে নিয়ে, ডান হাত দিয়ে বাম হাত চেপে ধরে পায়চারি করে নিলেন এক চক্কর। তারপর বললেন, ঘোল খাইয়ে দিন সবাইকে। মহারাজের কথা শুনে মন্ত্রীর চোখ কপালে উঠে গেল। - আজ্ঞে কী খাইয়ে দেব? - ধর্মের ঘোল। - কী হবে তাতে? - মাংসের টুকরো ছুড়ে দিলে কুকুরের দল যেমন কামড়াকামড়ি করে মরে। ওরাও তেমনি ধর্ম রক্ষার লড়াইতে মেতে উঠবে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে ভাবার সময় পাবে না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register