Sun 14 June 2026
Cluster Coding Blog

কবিতায় কালিদাস ভদ্র

maro news
কবিতায় কালিদাস ভদ্র

গন্ধ

জাফরান রং বিকেলে কাছে থাকো বা না থাকো এই ব‍্যালকনি জানে তোমার গায়ের গন্ধ লেগে আছে দোল খাওয়া শূন‍্য দোলনায় তানপুরা হৃদয়ে বাজছে বৃষ্টি বার বার মেঘ জ‍্যোৎস্নায় পূর্ণিমা চাঁদ দাঁড়িয়ে দূরে পান্থপাদপের নীচে খুশিতে মশগুল শ্রাবণ দোলনচাঁপার গন্ধ ওড়াচ্ছে দু'হাতে ও বিকেল যেওনা অনিবার্য আঁধারে আজ হাওয়ায় হাওয়ায় আঁকো বিরহের কারুকাজ কাছে থাকো বা না থাকো ব‍্যালকনিতে বাজছে তোমার নূপুর আহা লকডাউন বোঝেনি কেবল শরীর রেখেছে দূরে ---
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register