Thu 15 October 2026
Cluster Coding Blog

সম্পাদকীয় 

maro news
সম্পাদকীয় 

বিশাল মূর্তি, শুধু এক ঝলক তাঁকে দেখতে কি আকুলি বিকুলি সকলের। বিশাল লাইনে মানুষের মাথা দেখা যায় একের পর এক। সব মাথাই এক যেন । দর্শনে প্রহরার কড়াকড়ি । ভোর ছটায় গেলেও দর্শন মেলে না । আরতি চলছে । সকলের দেখার অনুমতি নেই ।

জগন্নাথ স্বামী নয়নপথগামী । জগবন্ধু -তিনি জগতের নাথ । রথের চাকা গড়াল আরেক বছর । রথ , পথ , মূর্তি আরেকবার নিজেদের দেব ভাবল । অন্তর্যামী হাসলেন নিশ্চয়ই । পুরীতে নেমে ত্রিচক্র বাহনটি খানিক এগোলেই দেখা যায় বিস্তীর্ণ নীল অবয়ব শায়িত , মাথায় মুক্তো বসানো মুকুটের শোভা । ওই মহা সিন্ধুর মাঝেই দেখতে পাই জগবন্ধু শায়িত । সুখ , দুঃখের ঢেউয়ের ওঠাপড়ার ঢেউ শাসন করছেন , মুখে লেগে আছে আলোর হাসি। অন্যদিকে জগন্নাথের মন্দিরে ঠেলাঠেলি , এক ঝলক দেব দর্শনের জন্য মারামারি । গোল গোল চোখের ভগবান আকর্ন বিস্তৃত হাসি হাসেন । মানুষের চোখে ততই ঝিলমিল লেগে যায় ।

আলো আসুক ।

ইন্দ্রাণী ঘোষ

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register