Thu 15 October 2026
Cluster Coding Blog

T3 || সমবেত চিৎকার || 26য় চন্দ্রশেখর ভট্টাচার্য

maro news
T3 || সমবেত চিৎকার || 26য় চন্দ্রশেখর ভট্টাচার্য

তোমার খুনিরা ফাঁসিতে ঝুলুক

আয়, ছুটে চল্ সব মেয়ে, ধরে রাখ্ হাতে হাত আজ দৌড়াবো পথে পথে, দখল করবো রাত । আমিও একটা মেয়ে, আজ রুখে দেব সন্ত্রাস লাগবে না কোনও ঝান্ডা, আমি দুষ্টের সর্বনাশ। আজ অন্ধকারকে ভেঙে, করে দেব খান খান যারা নিশাচর দুর্বৃত্ত, তাদের ফাঁসিতে ঝুলুক প্রাণ। আমারও রয়েছে মেয়ে, আমিও মেয়ের মা আমার মেয়েকে এইভাবে, আমি খুন হতে দেব না । দেখি, কার বুকে কত রক্ত, কে সরায় আমাকে পথ থেকে আমি সারারাত বসে থাকবো, আর প্রতিবাদ হবে চারদিকে । তিলত্তমা, তুমি একা নও, দেখ আমরাও আছি জেগে তোমার খুনিরা ফাঁসিতে ঝুলুক, শক্তিপুজোর আগে ।  
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register