Thu 15 October 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র অনিকেত সুর

maro news
মেহেফিল -এ- শায়র অনিকেত সুর

একটি পাখির পালক, তার হেমন্ত গান

আকাশের নীল বুক থেকে এক পাখির পালক নিশ্চুপ নেমে আসে শার্সিতে -- ‘মনে পড়ে, পাখি ছিলে সবুজ পাতার ফাঁকে? ফিরে দেখো, ছোঁও,’ এই বলে সে ঢুকে পড়ে মানবীর রূপে, তার চুম্বণ থেকে ঝরে চলে হেমন্তের শব্দরাশি, কলকল তানে
না, কিছুই বলি নি; কেবল তার সুকোমল স্তন ছুঁয়ে দেখি, পাঁচ আঙুল বেয়ে নেমে যাচ্ছে পাঁচটি গানের সুর, ধবল দুধের নহর। কৈশোরক স্বপ্নের ঘোরে আমি মেতে উঠি নক্ষত্রের আলোয়
হেমন্ত বাতাসে আবার উড়ে গেছে এইমাত্র সে। আকাশ ভেঙে শব্দেরা অবিরল সঙ্গমনন্দনে ঝরে যাচ্ছে সেই থেকে নদীজল, অরণ্য, পর্বতে খরাদগ্ধ মাঠে, ঘুমে, জাগরণে। সারাদিন যদি কাজ -- তোমার চুম্বনছোঁয়া, তার কল্পকলনাদে সে কেবলি স্বপ্নবিদ্ধ উড়ে চলা, সকাম সঙ্গীত
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register