Wed 03 June 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র শাহীন রায়হান

maro news
মেহেফিল -এ- শায়র শাহীন রায়হান

রূপকথার এক ছবি

সবুজ পাতা মনকেড়ে নেয় পাখির ঠোঁটে গান খুব সকালে হিমেল হাওয়ায় যায় জুড়িয়ে প্রাণ ঘাসের বুকে পরম সুখে শিশির কণা হাসে নীল আকাশে সকাল সারাটাদিন ভেলা ভাসে সোনা ধানে মাঠ ভরে যায় শালিক মেলে ডানা শেষ বিকেলে মাঠে নাচে গঙ্গাফড়িং ছানা। রাত দুপুরে শেয়াল ডাকে ভরা নদীর বাঁকে মাছরা যেথায় সাঁতার কাটে বাঁচার স্বপ্ন আঁকে। ফুলের বুকে ফুল পরীরা সুবাস মেখে নাচে পাখি ডাকে কিচিরমিচির গাঁয়ের সবুজ গাছে। নদীর জলে নৌকা চলে ভাটিয়ালি সুরে দেখবে এমন রূপের ঝলক আমার স্বদেশ জুড়ে দেশের রূপে যায় হারিয়ে ভাবুক শিল্পী কবি এ দেশ যেন রূপে ভরা রূপকথার এক ছবি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register