Mon 09 March 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র, তারিক সালমন

maro news
মেহেফিল -এ- শায়র, তারিক সালমন

দেখবো তোমাকে

ঝিরিঝিরি হাওয়া হয়ে ছুঁয়ে গেলে তাই তোমাকে দেখবো বলে ওদিকে তাকাই
ওদিকেও নেই তুমি পাহাড়ের কোণে নীল ফুল হয়ে আছো মানুষের মনে না-ছোঁয়ার মতো করে ছুঁয়ে গেলে তাই তোমাকে পাবো না তবু ওদিকে তাকাই

দুরন্ত দুপুর

আবার তুমি শুকিয়ে গেছ। যেমন ছিলে আগে। তোমার অমন শুকিয়ে যাওয়া দেখতে ভালো লাগে।
এদিকে ভিড় অল্প ছিল তাই এদিকে এলে। তোমায় দেখে শিস দিচ্ছে ভিন্ন পাড়ার ছেলে। এরচে' ভালো লিফটে ওঠা। তোমার সাথে আমি। একসঙ্গে উঠব বলে একসঙ্গে নামি। প্রেমে পড়ার অর্থ হলো গোলক নিয়ে শোয়া। একটি গোলক তিস্তা হলে অন্যটি করতোয়া। গোলক থেকে একটু দূরে মিথ্যে কিছু তিল দেখতে গিয়ে হয়নি ভরা আজ বিদ্যুৎ বিল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register