Sun 13 September 2026
Cluster Coding Blog

রিয়া চন্দ্রর কবিতা

maro news
রিয়া চন্দ্রর কবিতা

বিয়োগ চিহ্ন

শৌখিন সুতোয় বাঁধা এক মুষ্টিমেয় প্রাণ
লক্ষ্যের ওপারে পড়ে আছে
যতদূর চোখ যায় সেখানে অজস্র ভুল
                           আড়ালে দাঁড়িয়ে ব্যাখ্যা দেয়
ভাবি আছড়ে মারব যত ভুয়ো সংযম,গোপনীয়তা
অবাধে হসন্ত যোগে আত্মবিশ্বাসের ঝোঁক
অক্ষরে অক্ষরে গড়ে তুলব
নিয়ত 'বিশ্বাস' মস্ত ভ্রম
মুহুর্তেই হয়ে ওঠে চির বসন্তের আবাহন
অথবা ক্ষনিকে জানি মেলে ধরতে পারে দৃশ্যান্তর
নীরস আবর্তে ঘুরপাক খেতে খেতে
                                     টলতে থাকে সহজ প্রত্যয়
সমার্থে 'চাহিদা' সেও অসামান্য দুর্বল কাঠামো
নিজে চক্রব্যূহ রচে অন্তিম সম্বলটুকু
                           ‌‌                আঁকড়ে বাঁচতে চায়
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register