Sat 03 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় স্বদেশ রঞ্জন মন্ডল (দাদাভাই)

maro news
সাতে পাঁচে কবিতায় স্বদেশ রঞ্জন মন্ডল (দাদাভাই)

ক্ষুধার্ত পিঞ্জরে অকাল বোধনের ক্ষত............

ভিক্ষা করা রাতে ক্ষুধার্ত পিঞ্জরে মৃত্যু বড়ই অনুগত এখন এখানে, দাঁতে দাঁত চেপে যুক্তরাষ্ট্রীয় লড়াই হয়তো বা আগুনের সঙ্গে অ-সম, আগুন রঙের বেঁচে থাকা কবির ভাষায়.....
সমস্ত শব্দের মধ্যে আমি যদি ওংকার শব্দ উচ্চারণ করে ফুৎকারে উড়িয়ে দিতে পারতাম এই মৃত্যু লড়াই, মাইলের পর মাইল বন্দেমাতরম শব্দে স্বাধীন-দৌড় এক নিজস্ব একায় মৃত্যু-স্বাধীন যেমন.......
হঠাৎ আজ খবর দৌড়ে এলো প্রিয় বন্ধুর মৃত্যু, একটু একটু করে নিঃশব্দে স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুর লিখিত কবিতার সুঘ্রাণ আর আমার অশ্রু পতনের শব্দ, বুকের উপর একলা হাত রেখে বলতে ইচ্ছে হলো আমি যদি সন্ন্যাসীর মতো নির্বিকার হতে পারতাম কালের প্রহরী যেমন..... ক্রমে ক্রমে রাত অমানিশায় অগস্ত্য যাত্রায় গভীর হয় বুক পঞ্জরে অকাল বোধনের ক্ষত.....
আমি গাংচিল নই হয়তো আমার মনে হতে পারে আমি এই পৃথিবীর গণিকাদের মতো মুদ্রাদোষী এক আত্মীয় অথবা নিজস্ব নির্জনে এক লুব্ধক.....
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register