Mon 14 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় হামিদুল ইসলাম

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় হামিদুল ইসলাম

স্বাগত

চাঁদনি রাত যেদিকে তাকাই পূজো পূজো গন্ধ তোমাকে দেখি নতুন রূপে সদর দরজা তবু বন্ধ ।।
জীবন নৈমিত্তিকতায় ভরা একঘেয়ে জীবন সরিয়ে রাখি দূরে শরতের কাশে পৃথিবী সাদা জীবনের গান শুনি নতুন সুরে ।।
হাওয়া ওড়ে তোমার এলোকেশ ঠিক যেনো দুগ্ধবতী ধানক্ষেত চলো আজ এ শহর থেকে ঘুরে আসি একটু সময় ছুড়ে ফেলি যতো অসহিষ্ণুতা আর জেদ ।।
পূজোর ঢাক বেজে চলে ক'দিন ধরে জীবন মাতিয়ে তোলে ঢাক এখন কেবল সময়ের অপেক্ষা হাতের মুঠিতে সময়। চারদিকে পূজো পূজো ডাক ।।
পূজো এসে গেছে ঘরের দোরে স্বাগত সবাই ।।

আতঙ্কে ভরা মন

জীবন আজ উৎসব মুখর জীবনের গান শুনি প্রতিদিন জীবন আনন্দে সাজিয়ে রাখি পূজোর অর্ঘে পূজোর গন্ধে সুবাসিত গ্রাম কে গ্রাম ।।
এখন পূজো মানে আনন্দের জীবন জীবন মানে পূজো পূজো রব যেদিকে তাকাই পূজোর গন্ধে আকুল প্রাণ পূজোর গন্ধে মেতে উঠি সকাল থেকে সন্ধ‍্যে ।।
তবু বুকেতে হঠাৎ ফিরে আসে আতঙ্কের দিন বন্দি জীবন পালাবার পথ নেই। হাওয়ায় ভাসে স্বপ্ন রঙিন ।।
দুরু দুরু বুকে এগিয়ে চলি পেরিয়ে যাই পাহাড় নদী সব আনন্দ ঝরে পড়ে যখন চারদিকে শুনি মানুষের মৃত‍্যু মিছিল ।।
হাজার বাধা অতিক্রম করি ফিরে আসি সন্ধ‍্যায়। পূজোর আরতি দিই ভুলে যাই আতঙ্ক আনন্দে মেতে ওঠে মন ।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register