Wed 10 June 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সোনালী ঘোষ

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সোনালী ঘোষ

মোহিনী বাণ

মৃত তারাদের পাশে বেজে ওঠে শ্রীখোল, জন্ম হয় রূপকথার বেড়ে ওঠে গুল্ম লতা অরোরার নীল শিখা জমে শরীরের ভাঁজে গভীর হলে রাত, পুড়ে যায় সব চরাচর জুড়ে থাকে কায়াদের মায়া আদিম চোখের এ ভাষা অপ্রতিরোধ্য ....

সম্ভাব‍্য

অসমাপ্তরা চিরকালই খুঁজেছে রাস্তা , সম্ভাবনার দিকে ভেতর ভেতর অনুবাদ করে নিয়েছে একটি পথের শহর ছেড়ে গ্ৰাম , গ্ৰাম ছেড়ে রাস্তা, রাস্তা ছেড়ে পাহাড়, অরণ‍্য, নদী... কোন সঠিক গন্তব্য নেই তার একটি নিবিড় আলিঙ্গনের জন‍্য একটি নিশ্ছিদ্র , সম্ভাবনার জন‍্য..
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register