Mon 14 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শাহীন রায়হান

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শাহীন রায়হান

এক মুঠো রোদ

পড়ছে ঝরে এক মুঠো রোদ লাল শালুকের গায় ঘোমটা পড়া কলমিলতা ইছামতীর নায় ইপিলইপিল গাছের পাতায় বইয়ের ভাঁজে নূপুর পড়া ঝুমুর ঝুমুর খুকুর সাঁজে পিউ পাপিয়ার পালক ছুঁয়ে মেঘের কোলে একটু নুয়ে বন মোরগের পায়।

বিদ্রোহী নজরুল

সাম্যে তুমি দ্রোহে তুমি প্রতিবাদী বীর যুদ্ধে তুমি বীর সেনানী শ্রেষ্ঠ তোমার শির সুরে তুমি ছন্দে তুমি ঝাঁকড়া তোমার চুল গদ্যে তুমি পদ্যে তুমি পাপিয়া বুলবুল চেতনায় তুমি দীপ্ত শিখা বিদ্রোহী নজরুল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register