Mon 14 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রমা সিমলাই

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রমা সিমলাই

সৌরভ

সুখের বিজ্ঞাপনে ভাগ্যিস ক্রয়মূল্য লেখা থাকে না... যেমন অবসাদে থাকে না আঙুলের বিবর্তন !
যে সম্পর্ক নীলামে ওঠে মুহূর্মুহূ, সে কখনো নীলা-জন্ম ছুঁয়ে অনিবার্য হতে শেখে নি। নিত্যদিনের সিঁড়িভাঙায় তার শুধু ক্ষয়ের মুদ্রাদোষ হয়ে নিজেকে টিকিয়ে রাখা।
ও গোঁসাই, বাঁশ তোমার হাতে বাঁশি হলো বলেই না আমি শামুকজন্মের খোলস খুলে দিকশূন্যপুরের নিবিড় পারাপার আঁচলে বাঁধলাম...
আমি তো এও জানি, আমার দধীচী-আত্মা নিরুপায় কায়াহীনের সৌরভ!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register