Mon 14 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মানস চক্রবর্ত্তী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মানস চক্রবর্ত্তী

কাঙ্ক্ষিত

অনিন্দিতা তোমার কি মন খারাপ হয় না ? রোজনামচায় বিষাদ নামে না ? গোধূলিতে তুমি কি আর স্মরণ করো না ? শরণ নিয়েছ কার ? অনন্ত ফাল্গুন কি অন্তর্নীল ? ঝাউঝড়ে ওড়ে নাকি ওড়না ? নীল শামিয়ানা ? হে সুনয়না |
অরণ্যের প্রতিটি গাছে এখনও রশ্মিমালা এখনও চরণচিহ্ন আঁকাবাঁকা এখনও জন্মদিনের উৎসবের মতো গভীর বিহ্বলতা ছায়া স্তব্ধ আলিঙ্গনে শৈলী সন্ধান |
বহুদিনের ঘন মুগ্ধতা সম্ভাষণ , উপমা , অভিবাদন অনালোচিত ; তবু সত্য ; তাই কাঙ্ক্ষিত |

তাই বসন্ত

অনিন্দিতা তোমাকে দেখে আজ কী ভালো যে আমার লাগল , ভিড়ের মধ্য, অথচ একা | স্বপ্নে তুমি , প্রহরী বেষ্টিত তুমি , আজ অন্য অনিন্দিতা , নিরালম্ভ ও শূন্যতা ; ঠিক যেন পদ্মের মাথায় ভ্রমরের মগ্নতা |
কী তিথি আজ ? মনে হল বসন্ত উৎসব মনে হল বুকের মধ্য সর্বস্ব ব্রহ্মাণ্ড শব্দ , দ্বিধা , উদাসীনতা আর ভালোবাসা |
মহাস্থবিরের মতো মহানির্বাণের প্রশান্তি আশ্চর্য শান্তি তোমার চোখেও অন্তরিত লজ্জা অন্তরীক্ষে অনিন্দিতা হাত ধরো উৎসবের ঋণ শোধ করো | ভালোবাসার দিন , তাই রঙিন , তাই বসন্ত |
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register