Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রজতকান্তি সিংহচৌধুরী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রজতকান্তি সিংহচৌধুরী

গান

দয়িতা যখন বুকে সে নিজেই গান আর কোনো গান নেই মিলনের দিনে
আর সে যখন দূরে তখনই তো ফোটে শুধু বিরহের গান ও কবিতা
বেদনা গানের ধাত্রী তাই ব্যথা দাও, ব্যথা পাও।

দ্বৈরথ

নদীর জল সন্ধ্যাজালে বেঁধেছে সূর্যকে রঙের খেলা ভুবনবেড়া বানে কী দিয়ে আর কৃতাঞ্জলি এ দেবে আজ ওকে সূর্য তার অস্থি থেকে মজ্জা তুলে আনে
অমনি আসে মৃত্যুঘোর অন্ধকার লাগে কিরণে মোড়া ইজেল জুড়ে নিষ্করুণ কালো যা ছিল এই রঙের খেলা কিছুক্ষণ আগে সন্ধ্যাতারায় ধকধকায় একটুখানি আলো।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register