Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় ‎সুনন্দ মন্ডল

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় ‎সুনন্দ মন্ডল

চাঁদোয়া

ছুটে চলে সভ্যতা ছুটে চলে দেশ ছুটে চলে নদী ছুটে চলে মানুষ।
প্রত্যেকেই নিজস্ব আবেগ ও টানে গন্ডিবদ্ধ জীবন এঁকে ফেলে।
সমাজ, সমাজ চিত্রিত আল্পনায় খোঁজ মেলে কিছু উৎসবের।
উৎসবে সামিল গরিব-দুঃখী থেকে বিত্তবান সংশয়চিত্তে মানিয়ে নেয় সকলেই।
মা আসে, ত্রিতাপহরিণী জীবনকে নতুন করে সাজিয়ে দেবে বলে রিক্ত দৈন্য সবার মুখে হাসি আর একরাশ কাশের শুভেচ্ছায় নতুন চাঁদোয়া দেখে।

দুর্গা

তুমিও সেজে ওঠো অস্ত্রে হুংকারে জাগিয়ে তোলো অবশ সমাজকে! ব্যর্থ সংলাপ ছেড়ে চোখে আগুন জ্বালিয়ে প্রকৃতির বুকে দাবানল হও।
ভরসা নয়, প্রত্যাশা নয় নিজের বুকে শক্তি আর সাহস জোগাও পদাঘাতে ভেঙে ফেলো খর্ব নিয়ম। দশ হাত নাই বা হলো, দু'হাতেই হও রণচন্ডি!
বুঝে যাক গোটা দুনিয়া মেয়ে বলে তোমরা আর অবলা নও! সংহার করতে পারো অসুর। তাই আসুরিক মানসিকতা চূর্ণ করতে হলে অন্তত দুর্গা হয়ে উঠতে হবে তোমাদের! এখন থেকেই সেই পাঠ নেওয়া শুরু হোক।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register