Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মোস্তফা মঈন

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় মোস্তফা মঈন

প্রথম মানুষ

জঙ্গলে পাহারে গাছে গুহায় আমরা ছিলাম শৈশবে পাথরে পাথর ঠুকে খেলেছি আগুন খেলা গাছে গাছে বানরের মতো লাফঝাঁপ কাড়াকাড়ি আর ভাগাভাগি করে খেয়েছি বনের ফল।
মনে করে দেখো, শিকারে বেরিয়ে জঙ্গলের গভীরে গিয়ে আমরাই প্রথম দেহফল খেয়ে মানুষ হয়েছিলাম।
কাঠে কাঠ ঘষে আগুন প্রজ্জ্বলিত হয়েছিলো পাহাড়ের সানুতলে আধপোড়া পশুর মাংস খেয়ে কুর্দন নাচে আমরা ছিলাম প্রথম মানুষ।

জলছত্রের কবিতা

পৃথিবীর প্রথম মানুষ কবি হয়ে জন্মেছিলো। হাওয়ার জন্য গান গাইতে গাইতে আদম প্রেমিক হয়েছিলো।
এখনো প্রতিটি মানুষের মৌলিক সত্তায় একজন কবি বাস করে। আমি মানুষের চোখে কান্না দেখতে রাজি নই। তার জলছত্রের নাম কবিতা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register