Fri 06 November 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নির্বাণ নন্দী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নির্বাণ নন্দী

আষাঢ় - শ্রাবণের কবিতাযাপন

১ কলকাতার রাস্তায় ইতিউতি জমে রয়েছে জল। কাদা ডিঙিয়ে সাবধানে চলাফেরা কর। ভালো কথা, আজকাল হিমহিম ভোরবেলা আচমকা ঘুম ভেঙে উঠে পড়ে বন্ধুদের সঙ্গে নিয়ে ক্রিকেট খেল কি?
২ ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। চশমার কাঁচ একদম ঝাপসা হয়ে গেছে। ছাতা-টাতা লাগবে না কোনো কাজে আর। আহ্ , ওটা কী? কদমফুল। পায়ের চাপে চেপ্টে গেছে। কেমন নির্মম হে? কাদার মধ্যে পড়ে থাকা মরা ইঁদুরটাকে পাড়াতেই হবে?
৩ সিগারেট জ্বালালি বুঝি? এই যা বৃষ্টি পড়ছে এর ভিতর ভিজে-পুড়ে একসা হবি? বৃষ্টি নাকি পাগল কোনো ঝোরা? আচ্ছা, আমাদের পাগল হতে বাধা আছে কি কোনো?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register