Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পল্লব গোস্বামী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় পল্লব গোস্বামী

দুগ্গা ছাতু

বৃষ্টিধোয়া শালবনে পচা পাতার স্তুপ |
শুষনি শাকের ভেতর - সাদা গা, বাদামি পাড়ের ঘের ... পড়েছে কয়েকশো কলি
পাহাড়ি গ্রাম | চাষের কাজ বন্ধ বহুদিন |
দুগ্গা ছাতু নিয়ে কাড়াকাড়ি আজও
আমি দেখি, বেচাকেনা | আমি দেখি, অভুক্ত জঙ্গলমহল |
দূরের এক শরৎকালীন টিলায় এক তুমি শুধু ফুটে আছো আলোলিকা হয়ে |

মেলা

পথভোলা ছেলেটির পায়ের পাতা থেকে মেলার দুটো পালক তুলে আনি - সারাদিন সারিগান ,পুতুলনাচের সম্মিলন | দিনশেষে পানের বরজের ভেতর মোরগ ফুলের ঘুম | মাথা শিতানে মেতে ওঠে পালকমেলার প্রশ্নাবলী ... আমার কৃষ্টির সাথে ছেলেটির দৃষ্টি মিলে গেলে , একজোড়া জলচৌকি পরবি রাখি তার জন্য ...
পালকদুটো ছুঁড়ে ফেলি - গভীর দীনের ভেতর , লাল পালকির ছায়ায় |
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register