Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শ্রীতন্বী চক্রবর্তী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শ্রীতন্বী চক্রবর্তী

অনতিদূরেই...

নিঝুম ঘুমে হাতটা ধরেই ছিলাম, বিকেল-শাঁখে উজানভাটির সুর, দিক-কোলাহল স্তব্ধ-কুহক মায়ায়, তোমার আমার স্বপ্ন অচিনপুর।
পথ পেরিয়ে নৌকো-বাওয়া রোদ, ইষ্টিকুটুম পাঞ্জাবিতে টান, মন-মেখলা শরৎ-স্নানের চোখ, অষ্টমীতে শিউলি-তোমার ঘ্রাণ।
দ্বারকা-দ্বীপেই বুনছে বাবুই বাসা এক পংক্তি অনতিদূরেই থাক, ঝাউপাতা-ঠোঁট লেপ্টে তোমার বুকে সম্রাটেরও শব্দ-সুতোয় ফাঁক?
শস্য-ধুনো দূর্বাঘাসের ছই, ভাঙছে লাজুক কাজল-সিঁদুর মন, আজান-স্রোতে মিলতে গেলো ওই থাকবে বলো? মিথ্যে বিসর্জন!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register