Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সায়র ব্যানার্জী

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সায়র ব্যানার্জী

তোমার তুমি 

ছেঁড়া জিন্স আর ক্রপটপের সাথে রবীন্দ্রনাথ মানায় কিনা সেটা তোমার দেখার নয়।
তুমি কেবল পড়তে পারো গীতবিতানের প্রতি শব্দে নিজের বুকেই ঝরতে পারো -
মানাচ্ছে কি মানাচ্ছে না, সে সব কিছু আপেক্ষিকই - লম্বা নোখের যত্ন নিয়েও ইলিশ ভাঁপা রাঁধতে পারো;
মন দিয়েছো কোন হিরোকে? কার জন্য পাগল তুমি? এ সবকিছুই ছেলেমানুষি, শাহরুখ খানও বুঝতে পারে
 যখন তুমি জ্বরের ঘোরে আঁকরে ধরো ক্যাবলাটাকেই বাবার মত গন্ধ পেলে, তার চুমুতেই অসুখ সারে।
ঠোঁটে তোমার কোন সিগারেট, লিপস্টিক কেন এত গাঢ় এসবে কিছু যায় আসে না, বিশ্বাস করো - যদি মান রাখতে পারো।
হাতে উপর হাতের মানে, হৃদয় থাকে ঠিক যেখানে ভালোবাসার সারমর্ম গোপন থাকুক তোমার কাছে -
ওয়েব সিরিজের পোকা তুমি, অথচ তারই মধ্যিখানে ফোন করলে, 'কি করছো? কাকিমার শরীর ভালো আছে?'
এই আবেগই সামলে রেখো, আগলে রেখো গীতবিতানে কারণ কেবল বাইরে দেখে মানুষ চেনা শক্ত বড় যায় আসে না, কোন ওয়েস্টে কামিজ কিংবা জিন্স পরো।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register