Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শান্তনু পাত্র

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় শান্তনু পাত্র

অন্ধকূপ

কামনা কলঙ্কপ্রিয়, জখমে ভরা গাছেরা বাকল খোলে, অসহ জরা
কাজলের মতো কালো, অশ্রুবিন্দু আলো নজর না লাগে, সেই ভালো
বেলা যত বাড়ে তত গাঢ় হয় রোদ নতুনত্ব রূপে বিষাদ আঁকবে কোথায়... মেধাবী সন্ধের অন্ধকূপে?

তিলোত্তমা

একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তিলবিন্দুর মাঝে নাকফুল এনে যে সরলরেখা এঁকেছো,
আমি সেই রেখায় হাঁটিনি।
ভ্রূ থেকে পল্লব হয়ে বাঁশির মতো নাককে মাঝে রেখে, চিবুকের চিকণ হাসি দিয়ে, চৌকস চোখের সাগর সাঁতরে, অপ্রশস্ত কপাল ঘুরে,
আমি একটি বহুভুজ এঁকে ঘুরেফিরে মরেছি শুধু।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register