Sun 13 September 2026
Cluster Coding Blog

।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় চয়ন ভৌমিক

maro news
।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় চয়ন ভৌমিক

চোখদান

১) স্যাঁতস্যাতে, ফাঁকা ঘরটি তোমাকে জড়িয়ে কখন ঘুম হয়ে গেছি, মনে নেই।
সারা রাত, শিশির পড়েছে পৃথিবীময়,
আর আমি মেঘেঢাকা এই জীবন নিয়ে, উঠে পড়েছি কাকভোরে
গাছেদের শরীরের গন্ধ স্থির করে দিচ্ছে আমায়।
লাল মাটির উপর ঝরে পড়া হলুদ ফুল -
আপাতত এইটুকুই প্রজাপতিকথা ;
স্বপ্নজাল ছিন্ন করে, এই মুহূর্ত বর্ণময় পাখিগান, নীলকন্ঠ ডানা
চলো জানলা খুলে দিই।
২)
গভীর রাত ও প্রাত:কালীন স্তব্ধতার মাঝে কথা অর্ধসমাপ্ত রেখে - 'ক্রমশ ' হয়ে গেছে ভাষাস্রোত।
ইচ্ছাকৃত ভাবেই তারাদের, উহ্য রেখেছিলাম আমরা,
দূরত্বের আড়ালে নৈকট্যই কাম্য ছিল...
তাই - এই প্রত্যূষপার্বনে
আবারো পথ হাঁটছি, হলুদ পাতা মাড়িয়ে
কাশবনের হু হু, শিউলিমর্মর শেষ হচ্ছে না।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register