Wed 03 June 2026
Cluster Coding Blog

নির্বাচিত কবিতায় সাজেদা আলী হেলেন

maro news
নির্বাচিত কবিতায় সাজেদা আলী হেলেন

কাঁচের ফুলের আকর্ষণ

এক টুকরো আশ্রয় খুঁজে খুঁজে ক্লান্ত পথের নর্দমাও এক ইঞ্চি ছাড় দিতে নারাজ চারপাশে কারফিউ, পথ রুদ্ধ — পোকামাকড় কীটপতঙ্গ আজ সহচর তপ্ত জমির নিঃশ্বাসে পুড়ে ভূমিষ্ঠ গুল্ম-লতা চোখে কালো পট্টি, পিচ্ছিল পথ উঠতে হবে চূড়ায়। কাঁচের ফুলের আকর্ষণে মৃত্যুর দুয়ারে - স্রোতের টানে ভাঙে পাড়, নাড়িছেঁড়া কষ্টে জরায়ুর রক্তক্ষরণ। পোড়া বেদনায় কষ্টরা রোগশয্যায়, ধরে রাখা আঙ্গুলটি পালিয়ে গেল হৃদয়ের ফাঁকফোকর রিপু করে চলা। অগ্নির ভাঁজে ভাঁজে সংগোপনে থাকে কিছু ব্যথা কিছু কথা। হররোজ মিথ্যের চড়াই-ভাতি খেলা সময়কে আগুনে পুড়িয়ে করেছি দীর্ঘ জীবনের মানে ভুলে, কাফন পড়ে বাঁচা। ইমাম আর চোরের তফাৎ নেই নিজস্ব অভিধানে, অদৃশ্য ছায়া শত্রু' পিছু তাড়িয়ে বেড়ায় আকাশের সুড়ঙ্গ গুহায় হবে কী ঠাই?
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register