Sat 20 June 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় মন্দিরা ঘোষ

maro news
সাতে পাঁচে কবিতায় মন্দিরা ঘোষ

প্রাক্তন

আশ্বিন এলেই জ্বর বাড়ে দিগন্তের ছোঁয়াচে শিউলিতলায় ফেরত আসে পুরোনো গ্রামোফোন
ফ্রিজার খুলতেই উপচানো শরত বোধনের মন্ত্র আর খাঁজকাটা পিলসুজ
সাদা বাড়িটায় থমকে সেকাল নামের আদ্যাক্ষর দেওয়ালে ছেঁড়া পোস্টার
হাত বাড়ালে ফুলতলা, গুলঞ্চমাঠ আর প্রাক্তন মিলে যৌগিক আদরের বৃষ্টি
টিমটিমে সন্ধের অভিমান কেটে রাখছে হ্যারিকেন আলোর সংকেত আমাদের সাদামাটা মেলামেশাগুলি
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register