Wed 25 November 2026
Cluster Coding Blog

রান্নাবাটি -তে সোমা চট্টোপাধ্যায় রূপম

maro news
রান্নাবাটি -তে সোমা চট্টোপাধ্যায় রূপম

মুসুর মালাইকারি

উপকরণঃ মুসুর ডাল, ডিম, নারকেল বাঁটা, নুন, চিনি, সাদা তেল, সরষের তেল, তেজপাতা, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা বাঁটা, রসুন বাঁটা।
প্রণালীঃ প্রথমে মুসুরডাল নুন, চিনি, সাদা তেল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। কড়াইতে সরষের তেল দিয়ে গরম হয়ে এলে প্রথমে তেজপাতা, পাঁচফোড়ন,আদাবাঁটা, লঙ্কাবাঁটা ও রসুনবাঁটা দিয়ে হালকা কষিয়ে নিন। এবার এতে সেদ্ধ করা ডালটি দিয়ে নেড়ে ঘন করে নিন। ঘন হয়ে এলে চিনি, হলুদ ও কাঁচা ডিম দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার নারকেল বাঁটা টি মিশিয়ে নিন ভালো করে। প্রয়োজনে জল দেওয়া যেতে পারে। এবার কশৌরি মেথি উপর থেকে ছড়িয়ে আঁচ কমিয়ে একটু অপেক্ষা করুন। রান্না টি পুরো হয়ে এলে না ফেঁটিয়ে কয়েকটি ডিম এর মধ্যে মিশিয়ে আঁচ নিভিয়ে চাপা দিয়ে রাখুন আধঘন্টা। ডিমটি হালকা সেদ্ধ হয়ে এলে উপর থেকে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করুন মুসুর মালাইকারি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register