Wed 03 June 2026
Cluster Coding Blog

নির্বাচিত কবিতায় তন্ময়ী দত্ত অনু

maro news
নির্বাচিত কবিতায় তন্ময়ী দত্ত অনু

বিচ্যুত প্রহর

দেখা যদি হয় তবে, কি জানি কখন! উৎসবে মঞ্জিল হৃদয়ে যতন। স্বপ্নেরা উড়ুক্কু, ঘুমন্ত শহর আদিম নিশ্বাসে বিচ্যুত প্রহর। অধরে জলছবি সোনারাঙা মুখ অঙ্গে তোমার চিঠি ভৈরবী সুর। স্নিগ্ধ ভোরের আলো চুমি চুপিসারে প্রহরী বন্দীনি তব আলিঙ্গনে। বিমূর্ত অনুভূতি প্রহরে গুনগুন! দিঘীর জলেতে তরঙ্গে রুমঝুম। সন্ধিক্ষণে তব, অমোঘ দান এেেলা বুঝি লগনে,এ দেহে প্রাণ। সূর্যস্নানে হলো পূর্ণ বরিষণ দিবস রজনী যাপিত জীবন।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register