Thu 01 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় পরিমল চট্টোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় পরিমল চট্টোপাধ্যায়

শ্রাবণসন্ধ্যা

ভেসে যাচ্ছে গান ভেসে যাচ্ছে সুর শ্রাবণসন্ধ্যার অন্ধকার জঠরে হারিয়ে যাচ্ছে জলজ শব্দমালা
তুমি অনিন্দ্য অপরাহ্নের কাছ থেকে ছিনিয়ে এনেছিলে সোনা রোদ্দুর তার ওম মেখে আকশে উড়েছে মনপাখি।
সন্ধ্যার বিষাদবরিষণে মিশে যাচ্ছে ভুবনডাঙার বাউলগান খোয়াইএর মাটিতে জাগছে সর্বনাশের টিলা।
রাতের বিছানাসাম্পানে নীরব আকাশ ওষ্ঠের কাছে এসে ফিরে যাচ্ছে অধর দুয়ারে কি কড়া নাড়ছে অলৌকিক ভোর?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register