Mon 21 September 2026
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় টুলা সরকার

maro news
T3 || কবিতা দিবস || 26য় টুলা সরকার

লেখা হলোনা

লিখতে বসি রোজ কিছু। রোদ এসে ঝলসে দেয় লেখা, অতি আলোতে অদৃশ্য সব, আবার বসি অলিন্দের পাশে প্রায় মৃত ডুমুর গাছটি গেছে বেঁচে। দৃষ্টি আটকে সেই ডুমুর গাছে। সজীব তার শরীর পত্রভারে। ভাবনারা এসে ভিড় করে। ভাবনার আধিপত্যে কলম করে অভিমান। নারকেল গাছের মাথায় এক পাখি একনাগাড়ে ডেকে চলেছে, কর্কশ কণ্ঠে। খাতার পাতাগুলো ওলটাচ্ছে বাতাসে। লেখা আজ আর হলোনা, চুপচাপ বসে। বন্ধ কলম, বন্ধ খাতা বিরক্ত রোষে। এভাবেই লেখা আর হয়না গভীর চিন্তনে। লেখার অভাবে অভাবী মন উচাটনে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register