Sun 13 September 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় জয়শ্রী রায় মৈত্র

maro news
সাতে পাঁচে কবিতায় জয়শ্রী রায় মৈত্র

আমার একলা আকাশ

আমার একলা আকাশ মন খারাপ করা মেঘলা দুপুর বকুলের গন্ধ মাখা পূবালী বাতাস ঝরায় রিমঝিম-মুখর বাদল টাপুর টুপুর ।
মেঘের প্রলেপ সরায় রামধনুর সাতরঙা আঁচল অনুভবে ধরা দেয় অপরূপ ভালোবাসার মুগ্ধতা এক ঝলক রূপালী আবেশে কত কথার চলাচল লাবন্যতায় পরিপূর্ণতা পায় জুঁই বেলির স্নিগ্ধতা ।
স্বপ্নভরা সুরভিতে আচ্ছন্ন গোধূলি রঙের রক্তিমতা আলো আঁধারির শামিয়ানায় জাগে একফালি চাঁদের সানন্দ কালো পর্দা ভেদ করে প্রস্ফুটিত হয় অসংখ্য তারার মধুরতা মুগ্ধ নয়ন খোঁজে অপার স্মৃতির আনন্দ ।
আমার একলা আকাশের অলিন্দে উড়ে বেড়ায় দুঃখ সুখের আঁধারিতে ঘেরা ঝরা পাতা কুয়াশা-মাখা রোদের খেলার অনিন্দে ভালোলাগা ভালোবাসা মন খারাপের পরিত্রাতা ।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register