Sun 13 September 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় সন্দীপ গাঙ্গুলী

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় সন্দীপ গাঙ্গুলী

দিন বদলের স্বাধীনতায়

স্বাধীনতাকে কেবল দিন যাপনের উৎসবে নয় কঠিন বাস্তবের আঙ্গিকে দেখ।
স্বাধীনতা তো সার্বজনীন এই কথাটায় বড় ভয় পায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চোখে মাস্কারা দেয়া ঐ মেয়েটা , স্বাধীনতার উন্মত্ততায় কিছু স্বাধীনতাবিলাসি তার আগমনী যৌবনকে বিসর্জন দিয়েছিল পরাধীনতার বিষন্নতায়, এখন সে মন বেচা কেনার পসার সাজায় আলো আঁধারীর শহরে, আজ তার লঘু খুশির লাবণ্যে ঢেকে যায় পতাকা উত্তোলনের উদ্দীপনা, চোখের প্রতীকী জলের উষ্ণিসে মিলিয়ে যায় দেশমাতৃকার হাহাকার, স্বাধীনতার জয়গান বিলীন হয়ে যায় চাপা দুঃখের হিম হয়ে যাওয়া অট্টহাসিতে, ভাল থাকার পাঠশালাতে নির্বাসনে যায় চুরি যাওয়া স্বাধীনতা।
স্বাধীনতা কেবল সুখ বদলের আতিশয্যে নয় গভীর রাতে আলোর উৎস হয়ে থেক। স্বাধীনতা কেবল আলো পতাকার রোশনাই নয় হাজার কণ্ঠের প্রীতিবাদ হয়ে থেক।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register