Sun 13 September 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় সুদীপ ঘোষাল

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় সুদীপ ঘোষাল

স্বাধীনতার পরে

স্বাধীনতার পরে নদীর দুইধারে ফুটেছে কাশফুল তবু চারটে উপোষি উলঙ্গ বালক কাশফুলগুলো খাচ্ছে আর টেনে আনছে শিকড় নরম অংশটা চুষে চুষে খিদে মেটাবার আপ্রাণ চেষ্টা একটা বোকা -নৌকার, উপর পাঁচটা পেটমোটা মানুষ বা ফানুস হাতে তাদের মদ আর মুরগি র মাংস উলঙ্গ শিশুগুলোর ছবি তুলছে এক মাতাল হাসে আর মানচিত্রের ছবি মোছে কঙ্কালসার অসাম্য,অর্থ বন্টনের ইরেজার দিয়ে...
ওরা দেখছে, ছেলেগুলো রক্তচোখে তাকায়
আর চিবোয় কাশরূপে সাদা ফাঁসের দড়ি মাঝি গায় খাদ্যপ্রাণ আর অস্তিত্বের গান
স্বাধীনতার মিথ্যে ভাটিয়ালি...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register