Sun 13 September 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় শম্পা কর্মকার

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় শম্পা কর্মকার

১। নিঃশ্চুপেকরোতোমার কাজ

অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাও?? এর থেকে ভালো কিছু আর হয় না। নিজেকে সম্পূর্ণ ভাবে নিয়োজিত করো তবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে।। কিছু কথা বলে হই হই করে পরের কাজে খুঁত ধরে হয় না দেশোদ্ধার ও মানবকল্যাণ। এর জন্য নিঃশ্চুপে প্রচার না চেয়ে দিতে হয় বলিদান।।
অনেকের মন কেঁদে ফেরে অসহায় এর কষ্টে কিন্তু দুহাত বাঁধা পরে থাকে জীবন আবর্তে।। নিজের গন্ডী ভেদ করে ছুটে যাওয়া সহজ নয় দু কলম লিখে সাম্যতা আনা তাই আকাশকুসুম রয়।। আসুক নেমে পৃথিবীর বুকে সেই দিন খরকুটো হয়ে পরে আছে যারা তাদের চিরকালীন সুদিন।। সেদিন বন্ধু তোমার কলমের কালি আমি নেবো চেয়ে ধার। তোমার কথা আমার কলমে হবে ক্ষুরধার।।

২। স্বাধীনতা তুমি

বড় কঠিন শব্দ তুমি স্বাধীনতা তরুণ রক্ত টগবগিয়ে ছোটে তোমার কাছে নিশিদিন।। নারী ভেঙে ফেলে কুসংস্কারের বন্ধন।। তোমাকে বুকে লালন করি প্রতিদিন।।
কত বার তুমি পরাধীনতার শৃঙ্খলকে ছিন্ন করেছো।। মানুষ নিয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস। কিন্তু আবার আবার নতুন পরাধীনতার নাগপাশে আবদ্ধ আমরা ভেঙ্গে দিয়েছে কত সুন্দর বিশ্বাস।।
স্বাধীনতা তোমাকে বার বার হরণ করে যারা। তাদের জন্য আবার নতুন করে সংগ্রামের ধারা।। বিদেশীদের হাত থেকে যাঁরা রক্ষা করেছিল তোমায়। সেই স্বাধীনতার সুর এখন কি শোনা যায়।।
শিশু বয়সে বোঝা কাঁধে কাগজ কুড়ানো ফুটপাথে অসহায় মানুষের জন্ম।। অশিক্ষা অনাহারে কত মানুষ পথের পরে পদলোভীরা তাদের জন্য কিছু না করে।।
এইভাবে কি তোমায় বরণ হয় মনে থাকে শুধু সংশয়।। বছর ঘুরে আসে একদিন বিপ্লবীদের শ্রদ্ধা জানায় আজকের নবীন।। পতাকার নীচে শপথ গ্রহণ আর বিস্মরণ প্রতিদিন স্বাধীনতার পরাধীনতার সাথে সহমরণ।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register