Sun 13 September 2026
Cluster Coding Blog

|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় মৃত্তিকা মুখোপাধ্যায়

maro news
|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || 26য় মৃত্তিকা মুখোপাধ্যায়

আমার স্বদেশ

আমার স্বদেশ স্বরাজ পেয়েছে সেই সাতচল্লিশে, তেরঙায় আছে হিন্দু,কাফের-সবার রক্ত মিশে। ধর্মের নামে ভাগ হয়ে গেছে স্বপ্ন অনেক চোখের রাষ্ট্রের হাতে তরবারি দিয়ে স‌ওদা হয়েছে শোকের। কত ভোট আসে,কত ভোট যায় প্রকৃত স্বরাজ অধরা, স্বাধীন আমার ভারতবর্ষ-গুজরাট থেকে গোধরা। খাবার জন্য কুকুরের সাথে লড়ে বুভুক্ষু প্রাণ, শিশুর প্রাপ্য অমৃতধারায় শিবলিঙ্গের স্নান। মন্দির, নাকি মসজিদ হবে,কে বলবে কার জয়? কে বলবে আজ,মানুষ‌ই শ্রেষ্ঠ, কে জোগাবে বরাভয়? দেবতাও বুঝি,ভেতর ভেতর গর্জে ওঠেন ক্ষোভে, সৃষ্টির সেরা জীবেরা কবে যে হৃদয়ে শ্রেষ্ঠ হবে!!.
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register