Mon 21 September 2026
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় মঞ্জিরা ঘোষ

maro news
T3 || কবিতা দিবস || 26য় মঞ্জিরা ঘোষ

এমনি ভাবেই বিকেল এল ক্রমে

একটি চাওয়াই ছিল ব্যতিক্রমী সেই চাওয়াতেই ভীষণ মশগুল--- লোকের কাছে নেহাত বিতর্কিত নিজের কাছে নিজে তো নির্ভুল। সকাল ছিল আগমনীর সুরে সুদক্ষিণা বাতাস দিত দোলা, তপ্ত দুপুর রুদ্র অভিঘাতে ছিনিয়ে নিল, উদাস পথে চলা। তখন থেকেই ইচ্ছে নদীর বাঁকে সবুজ মাটি ডাকছে "কাছে আয়" ছুট্টে চলে গেছি অবসরে জিরিয়ে নেব,পাই নি সে সময়। এমনি ভাবেই বিকেল এল ক্রমে একটি সাধই নিয়ম বহির্ভূত, ঝড় বাদলে ফিউজ নিওন আলো সাধটা তবু আবেগে আপ্লুত। ঝমঝমিয়ে বৃষ্টি এল নেমে পুঞ্জীভূত মেঘের ইশারায়, অক্ষরেরা খাচ্ছে লুটোপুটি সাদা পাতার ব্যগ্র প্রতীক্ষায়।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register