Sun 13 September 2026
Cluster Coding Blog

মেহেফিল -এ- শায়র ফারুক নওয়াজ (নির্বাচিত কবিতা)

maro news
মেহেফিল -এ- শায়র ফারুক নওয়াজ (নির্বাচিত কবিতা)

এই শ্রাবণে রবি ঠাকুর

রবি ঠাকুর এই শ্রাবণে ঘুম দিয়েছ তুমি.. শাওন মেঘে বাজল সেদিন বিরহী ঝুমঝুমি। ঝমঝমিয়ে নামল দেয়া, কাঁদল হিমেল হাওয়া.. বিষাদচোখে দেখল আকাশ তোমার চলে যাওয়া। রবি ঠাকুর সেদিন বনে খুব কেঁদেছে ঝিঁঝি.. বকুল বনে সুর করে কে পড়ছিল তিরমিজি.. গীতল সুরে আসলো ভেসে গীতাঞ্জলির বাণী.. বিদ্যাপাতায় সবুজ ঘুঘু ফেলল চোখের পানি। রবি ঠাকুর সেদিন রাতে দীপ জ্বালেনি জুনি.. ইপিল ঝোপে ঘুমিয়ে গেছে শোকার্ত টুনটুনি। শ্বেতাক্ষিরা ঝিমোচ্ছিল পাখনাতে মুখ গুঁজে.. খঞ্জনারা হন্যে হলো তোমায় খুঁজে খুঁজে। শ্রাবণ আহা শোকের শ্রাবণ ব্যথার শ্রাবণধারা. এই শ্রাবণে আমিও হলাম বুকের মানিকহারা। রবি ঠাকুর মরেও তুমি আছো হৃদয়জুড়ে.. স্বজনহারার কষ্ট ভুলি তোমার গানের সুরে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register