Thu 01 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় জারা সোমা

maro news
সাতে পাঁচে কবিতায় জারা সোমা

বর্ষাফুল

সোসাল ডিস্টেন্স খুবলে খাচ্ছে মন কাছে যাবার ইচ্ছে হলেই মেলে ধরি খবরের মৃত্যু পরিসংখ্যান অনন্ত ছুটি হাসে জোকারের মতো
সম্পর্কে জাঁকিয়ে বসেছে দূরত্ব সমস্ত আগুন নিভিয়ে ফেলেছে বর্ষা উৎসব গিলে পোয়াতি নদী-নালা সৌন্দর্য ও শৃঙ্গার যেন ভগ্নস্তুপ কোনারক
যান্ত্রিক স্বর বাজে মুঠোফোনে রোগের সাথে লড়তে হবে রুগীর সাথে নয়
বর্ষাফুলে এখন গভীর পিঙ্গল অসুখ
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register