Sun 13 September 2026
Cluster Coding Blog

"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় শিপ্রা দে

maro news
"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় শিপ্রা দে

শ্রাবণের আমন্ত্রণে

 নির্জনে একলা বসে বৃষ্টি আমন্ত্রণে
বল্গাহীন মন নেই নিজ নিয়ন্ত্রণে।
তৃষ্ণাকাতর দু-আঁখি,নিয়ে বুকে ব্যথা
প্রতিশ্রুতি মনে পড়ে কতো কথকতা।
শ্রাবণের বারিধারা রিমঝিম সুরে
বিষণ্ণতা ঘিরে ধরে বৃষ্টি ছন্দ দূরে।
শিহরিত হয় মন কদমের ফুলে
দিবারাত্র কাটে মোর আপনার ভুলে।
তুমি ছাড়া কাটে না গো এই পল সাঁঝে
শ্রাবণের ধারা বয় দুচোখের মাঝে।
জানালার রড ধরে বৃষ্টি ফোঁটা আঁকি
বিচলিত হয় মন বৃষ্টি ছুঁয়ে থাকি।
চমকিত বিজুরির শিহরণ জাগে
তুমি বিনা এই রাত অন্ধকার লাগে।
একবার এসো প্রিয় শ্রাবণের রাতে
প্রেমময় কুঞ্জ বনে ভিজি একসাথে।
অনুভবে আছি আজ ভালোবাসা হীন
রুদ্ধ দ্বারে বসে কাটে সখা তোমা বিন।
শ্রাবণের এই ক্ষণে এসো প্রিয় ফিরে
যতো স্বপ্ন আশা আছে তোমাকেই ঘিরে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register