Sun 13 September 2026
Cluster Coding Blog

"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় অর্নব ভট্টাচার্য্য

maro news
"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় অর্নব ভট্টাচার্য্য

ভূতের রাজ্যের বর্তমান চিত্র

(১)
শ্যাওড়া গাছে, ঠ্যাং ঝুলিয়ে
প্রশ্ন করে পেত্নী,
ভূত গুলো সব কোথায় গেল?
চল তো গিয়ে খোঁজ নি।
মুচকি হেসে মামদো বলে,
কিছুই কি নেই জানা!
রাজ্য জুড়ে লকডাউন
তাই ঘর ছাড়তে মানা।
(২)
ভূতের রাজা ব্যস্ত ভারী,
রাজ্য জুড়ে মহামারী
বললে হেঁকে চললে এমন,
আরো দু-তিন দিন
পণ করেছি চলেই যাব,
হোম কোয়ারেন্টিন।
(৩)
ভূতের বৈদ্য,পড়ছে পুঁথি
আঁটছে নানান ফন্দি,
ভাবছে উপায় সকাল বিকেল
ব্যর্থ হলেই বন্দী।
ভূতের রাজার আদেশ শুনে
কাঁপছে ভয়ে রাত দিন,
বের করতে হবেই হবে
কোভিড মারার ভ্যাকসিন।
(৪)
ছোকরা ভূতে,দল গড়েছে
ঘুরছে শ্মশান-গাছে,
সরল করে বোঝায় তারা
ভয়ের কি আর আছে!
মানলে কিছু সহজ নিয়ম
রোগ ধরে না আর,
নিয়ম করে রাখবে ঘরে
মাস্ক, স্যানিটাইজার।
(৫)
সেই যে সেদিন,গেছো,মেছো
মজা পুকুর পাড়ে,
ভয় দেখাতে চাপলো হঠাৎ
মানুষ দুটোর ঘাড়ে।
হায় রে! তাদের এ কাজ করা
হয়নি মোটেই ঠিক,
জানত না যে মানুষ দুটো
কোভিড পজিটিভ।
(৬)
খালের ধারে বেড়াচ্ছিল
ফুলিয়ে বুকের পাটা,
বরাতজোড়ে বেঁচে গেছে
এক স্কন্ধকাটা।
মুন্ডুও নেই,নাকও গায়েব
নেয় না কভু নিঃশ্বাস,
একমাত্র তার কাছেতেই
জব্দ মারনভাইরাস।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register