Sun 13 September 2026
Cluster Coding Blog

"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় ইব্রাহিম সিকদার

maro news
"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় ইব্রাহিম সিকদার

পাখিটার ছিপছিপে গড়ন

এমন ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে হাঁটতে হাঁটতে নাচছে অথবা নাচতে নাচতে হাঁটছে নাম না জানা হালকা ধূসর রঙের একটা ছিপছিপে পাখি। পাখিটা কি সুন্দর হাসছে পাখা ঝাপটিয়ে গা দোলিয়ে বৃষ্টিজলে মন খুশিতে ভিজছে ! এদিকে আমি ছোট্ট একটা ছাউনি তলে ঠাঁই নিয়েছি ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে। কাজের তাড়া বৃষ্টির ছাঁট মন খারাপের দিন, তোমায় দেখে চঞ্চল মন শৈশবে বিলীন। আমি কিন্তু তুমিই ছিলাম ছিপছিপে গড়ন ! বৃষ্টি এলেই এক পৃথিবী ভিজে নিতাম, উল্লসিত দিনটা কাটতো ভীষণ ছন্দে ধিনতাধিন !
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register