Sun 13 September 2026
Cluster Coding Blog

"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় পাপিয়া মণ্ডল

maro news
"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় পাপিয়া মণ্ডল

স্বপ্ন সোপান

গাছগাছালি,পাখ-পাখালি, 'পিউ কাঁহা' রব, স্তব্ধ দুপুর, বৃষ্টি ভেজা, চুপ কথা সব।
একলা ঘরে তোমার ছবি মুঠোফোনে.. এখন তোমার সঙ্গ-যাপন সঙ্গোপনে।
কানে হেডফোন, হালকা সুরে, প্রেমেরই গান, ভাসিয়ে দিই, তোমার- আমার স্বপ্ন সোপান।
আবছা প্রথম, স্পষ্ট পরে, আসো তুমি, মুচকি হাসো, আলতো ঠোঁটে ,কপাল চুমি।
সেই পরশে, মন অবশ, কোন আবেশে, স্বপ্ন নাকি সত্যি তা সে ভুলি নিমেষে..
হঠাৎ করেই, মুঠোফোনের ঘন্টা বাজে, স্বপ্ন থেকে ফিরি তখন, নিজের কাজে।
যেটুকু পাই ,স্বপ্নে তোমায় , কম কি আর.. এমনি করেই ভাসবে তরী, নয়কো থামার।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register