Thu 23 April 2026
Cluster Coding Blog

"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় দ্বীন মোহাম্মাদ দুখু

maro news
"এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো" 26য় দ্বীন মোহাম্মাদ দুখু

বর্ষায় লাগে ভালো

টুপ টুপ ঝুম ঝুম রিম ঝিম বৃষ্টি জল আজ ছল্-ছল্ কি যে অনাসৃষ্টি, লাল লাল ফুল ফল দেখতে মিষ্টি মাঠ ঘাট জলে ভরা যদ্দুর দৃষ্টি।
প্যাঁক প্যাঁক ডাকে হাঁস দেখতে খুব টলমলে জল দেখে হাঁসে দেয় ডুব। মাছগুলো যায় ভেসে- হেসে, কিশোর ওতপেতে রয় জেলের বেশে।
ঘর দোর ডুব ডুব জলে ভরা ডাল পাতা থরথর ভিজে আধমরা। বর্ষার দিন লাগে বেশ মিষ্টি প্রকৃতি সাজায় বেশ বাংলার কৃষ্টি।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register