Mon 09 March 2026
Cluster Coding Blog

কবিতায় শান্তনু প্রধান

maro news
কবিতায় শান্তনু প্রধান

অন্তবিহীন

ঘন সবুজ একটি তৃণ অন্তবিহীন গভীর রাতে অন্তবিহীন পাখির ডাকে তখন তুমি মাধবীলতা কেন রাখো শূন্য বুকে উত্তরণের ঢেউ সেতুর নিচে ভেঙে চুরচুর রাতের পাহাড় যতই লাফাক শহরতলী বুঝবে না তো কেউ এই ব্যথা যে নিজের ব্যথা কৃষ্ণ শুধু জানে হয়তো সেদিন খারাপ রাতে খারাপ ছেলে বিখ্যাত হবে বলে আন্তবিহীন পথের মাঝে একটি সবুজ তৃণ জয় পরাজয় ফাটল থেকে বিস্তৃত সে বুকের ভেতর সূর্য আঁকে চন্দ্র আঁকে নদী আঁকে শীতের পাতা ঝরে
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register